কাশ্মীর নিয়ে আয়াতুল্লাহ খামেনির উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। খবর রেডিও তেহরানের।

তিনি বলেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় ব্রিটেন যে শয়তানিসুলভ পদক্ষেপ নিয়েছিল তার পরিণতিতে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

খামেনি আরও বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তবে ভারত সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে এবং সেখানকার মুসলমানদের ওপর কোনও ধরণের বলপ্রয়োগ করবে না।

কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরণের পদক্ষেপ নিয়েছিল জানান বলে তিনি ।

আগের সংবাদলিবিয়া উপকূলে নতুন করে নৌকাডুবি : শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা
পরবর্তি সংবাদআমেরিকায় বন্দি অভিবাসীদের জামিনের জন্য কাজ করছে একদল মুসলিম