কাশ্মীর নিয়ে উত্তেজনা কমাতে পাকিস্তানকে আহবান জানালো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর নিয়ে উত্তেজনা কমাতে পাকিস্তানকে আহবান জানিয়েছে ফ্রান্স। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, উত্তেজনা বাড়তে পারে, এমন কোনো পদক্ষেপ বন্ধ করতে এটা খুবই জরুরি। খবর এনডিটিভি।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে ফোন করেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়কমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান। এরপর দেশটির পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, স্থিতাবস্থা রক্ষা, উত্তেজনা কমানো, পরিস্থিতি শান্ত করতে জন্য এক পক্ষকে ফোন করেছে ফ্রান্স। উত্তেজনা বাড়াতে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকা খুবই জরুরি।

আগের সংবাদমক্কায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যু : শুভেচ্ছা দূতের পদ থেকে প্রিয়াংকা চোপড়াকে সরাতে ইউনিসেফ প্রধানকে চিঠি