কাশ্মীর মিশে আছে পাকিস্তানের রক্তে : পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে দুই মাস ধরে চলা ভারতীয় বাহিনীর দমন-পীড়ন নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ। তিনি বলেছেন, ‘কাশ্মীর মিশে আছে পাকিস্তানের রক্তে।’ খবর এনডিটিভির।

অল পাকিস্তান মুসলিম লীগের প্রধান জেনারেল (অব.) পারভেজ মোশাররফ গত রোববার দুবাই থেকে মোবাইল ফোনে ইসলামাবাদে দলীয় নেতাদের উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন। এসময় কারগিল যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে পারভেজ মোশাররফ বলেন, শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত বরাবরই পাকিস্তানকে হুমকি দিয়ে আসছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে দেশটির সংবিধান বাতিল করার দায়ে তার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা করার পর চিকিৎসার কথা বলে ২০১৬ সাল থেকে তিনি দুবাইয়ে নির্বাসিত জীবনযাপন করছেন। এ বক্তব্যের মধ্য দিয়ে ৭৬ বছর বয়সী ওই সামরিক শাসক আবার রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিলেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

আগের সংবাদট্রাম্পের রিসোর্টে ইসলামবিরোধীদের বার্ষিক সভা করার অনুমতি দেয়নি ট্রাম্প অর্গানাইজেশন
পরবর্তি সংবাদউইঘুর মুসলিম নিপীড়নের দায়ে ২৮ চীনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র