কাশ্মীর রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান চরমোনাই পীরের

ফাতেহ ডেস্ক

ভারতের বিজেপি সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অনুসারে দেশটির সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে খাঁচায় বন্দি করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর প্রেসক্লাবে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৬ আগষ্ট) প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মুফতী ফয়জুল করীম বলেন, কাশ্মীর রক্ষায় বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপিশাসিত ভারত সরকার তাদের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলুপ্তি ঘটিয়ে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পথ রুদ্ধ করে দিয়েছে।

আগের সংবাদকাশ্মীরে ভারতের জবর-দখলদারির প্রতিবাদে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন বুধবার
পরবর্তি সংবাদকাশ্মীর : প্রতিরোধ সংগ্রামের যে পাঠ সবার জন্য জরুরী