কাশ্মীর সংকট নিরসন করতে না পারায় জাতিসংঘে বিশ্ব নেতৃত্বের সমালোচনা করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর সংকট নিয়ে মনোযোগ আকর্ষণে ব্যর্থ হওয়ায় নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত ৭২ বছর ধরে কাশ্মীর সংকট সমাধানের জন্য বিশ্বকে অপেক্ষা করতে হচ্ছে, এটা দুঃখজনক। আন্তর্জাতিক মহলকে এই দায় নিতে হবে। খবর ডন অনলাইনের।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধি কাশ্মীর ইস্যুতে থেকে বিচ্ছিন্ন হতে পারে না। ভারত ও পাকিস্তানি প্রতিবেশীদের সঙ্গে কাশ্মীরের লোকজনেরও একটি নিরাপদ ভবিষ্যতের জন্য, সংলাপের মাধ্যমে উপত্যকাটির সংকট সমাধান করতে হবে। আর ওই সমাধান আসতে হবে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে, সংঘর্ষের মাধ্যমে নয়।

‘প্রস্তাব গৃহীত হওয়া সত্ত্বেও ভারতের অধিকৃত কাশ্মীর এখনও অবরুদ্ধ এবং ৮০ লাখ লোক রাজ্যটিতে আটকে আছেন,’ বললেন মুসলিম বিশ্বের এ নেতা।

দক্ষিণ এশিয়া নিয়ে কথা বলার সময় তিনি বলেন, আফগানিস্তানে হামলা, সংঘর্ষ ও সন্ত্রাসী তৎপরতা কয়েক দশক ধরে এ অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার সিদ্ধান্তের পর রাজ্যটিতে যোগাযোগ অচলাবস্থা চলছে। সেখানকার অধিকাংশ রাজনীতিবিদসহ শত শত লোককে কারাবন্দি করে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিরাপদ লোকজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।

আগের সংবাদসুনামগঞ্জে হাওরে নৌকাডুবি : শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
পরবর্তি সংবাদমেননসহ পাঁচজনকে নোটিশ পাঠানো হলো ক্যাসিনো ইস্যুতে