কিশোরগঞ্জে চির নিদ্রায় শায়িত হলেন মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দিন লাহুরী

ফাতেহ ডেস্ক :

কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার প্রবীণ মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দীন লাহুরীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে জুমার নামাজের পর মরহুমের বড় ছেলে মাওলানা আসাদুল্লাহর ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।

পরে দাফনের জন্য লাশ নিয়ে যাওয়ায় হয় মরহুমের স্মৃতি বিজড়িত জায়গা কিশোরগঞ্জ শহরস্থ বয়লা ইমাম বাড়ির মসজিদের পাশের কবরস্থানে। এবং সেখানে তার দাফন সম্পন্ন হয়৷

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে কিশোরগঞ্জের পুরান থানার নিজ বাসায় ইন্তেকাল করেন মাওলানা সালাহ উদ্দিন লাহুরী। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে জানা যায়।

মাওলানা সালাহ উদ্দিন রহ. দীর্ঘ ৫৫ বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়ায় হাদিসের অধ্যাপনা করেছেন। এছাড়াও কিশোরগঞ্জ শহরের বয়লা ইমাম বাড়ি জামে মসজিদের দীর্ঘ দিন খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশে-বিদেশের হাজার হাজার মুহাদ্দিস, মুফাসিসর তার ছাত্র। তাকে এক নজর দেখার জন্য তারা ভিড় করেন।

আগের সংবাদসহিংস মনোভাব তৈরির কারণে বাংলাদেশে নিষিদ্ধ হলো পাবজি গেম
পরবর্তি সংবাদচাদের প্রায় ১০ লক্ষ মানুষকে ফ্রি চিকিৎসা দিবে মিশর