কুখ্যাত এক নরাধমের উশৃঙ্খল জীবন

ফয়েজ আহমেদ, শাহরাস্তি, চাঁদপুর থেকে

পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন, পবিত্রতম স্থান কাবা শরিফ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু আলায়হি অয়া সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্যকারী সেফাতউল্লাহ ওরফে সেফুদা ছোটবেলা থেকেই উন্মাদ ও বাবার ত্যাজ্যপুত্র। আজ থেকে ২৫ বছর আগে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন তার বাবা হাজী আলী আকবর।

সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৩ নং সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেড়িয়ারা গ্রামের মৃত হাজী আলী আকবরের পুত্র। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সবঘর মিলে সেফুদার ভাই-বোন ১৫ জনের অধিক। জানা গেছে সেফুদার আপন ভাই-বোনের সংখ্যা আটজন। তবে কারো সাথে তার সর্ম্পক নেই।

পারিবারিক জীবনে সেফুদার এক সন্তান রয়েছে। তিনি ইংল্যান্ডে থাকেন। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ২২ বছর আগে সেফুদা অস্ট্রিয়ার ভিয়েনায় চলে যায়। পরিবারের অবাধ্য এই সেফুদা নিতান্ত বিকারগ্রস্ত প্রতিবন্ধী বলে জানান স্থানীয় এলাকাবাসী।

আজ শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামের সেফুদার চাচাতো ভাই রেদোয়ান হোসেন সেন্টুর সাথে কথা হয় এ প্রতিবেদকের। তিনি জানান, ছোটবেলা থেকেই সেফুদা পরিবারের অবাধ্য হয়ে চলতো। পরিবারের কাছে জেনেছি, তাকে একবার পাগলা গারদ ও জেলখানায় রাখা হয়েছিল। তার বাবা হাজী আলী আকবর কোনো সম্পত্তি তাকে দেননি। ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। এমনকি হাজী আলী আকবর মারা যাওয়ার সময়ও দেশে আসেনি সে। পরিবারের কারো সাথে তার যোগাযোগ নেই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বহুল সমালোচিত সেফাত উল্লাহ সেফুদাকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সেফাত উল্লাহ সেফুদা পবিত্র কোরআন শরিফ নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়। পাশাপাশি মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরিফ এবং মহানবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলায়হি অয়া সাল্লামকে নিয়ে নিতান্ত নোংরা ভাষায় মন্তব্য করে সে। বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এদিকে শুক্রবার সকাল ১১টায় সেফুদা ফেসবুক লাইভে এসে বলে, এটি কোরআন শরীফ ছিলো না। এটি একটি বই। এক কবি উপহার দিয়েছিল। রাগে-ক্ষোভে সেদিন কথাগুলো বলেছে বলে দাবি করে সে।

আগের সংবাদবালাকোটে সেদিন কেউ নিহত হয়নি–অবশেষে সত্য স্বীকার করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদনুসরাতের স্মৃতিচারণে ছোটভাই রায়হানের করুণ স্ট্যাটাস