কুমিল্লার মুরাদনগরে সিজদারত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

কুমিল্লার মুরাদনগরে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় আব্দুল আজিজ (১৭) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

আব্দুল আজিজ মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আমীর হোসেনের ছেলে। পরিবারে দুই ভাই চার বোনের মধ্যে আজিজ মাদ্রাসায় পড়াশোনা করতো। উপজেলার জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলূম মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র ছিল আজিজ।

বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে আজিজের লাশ দাফন করা হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি আমজাদ হোসাইন বলেন, আজিজ খুবই ভদ্র ছেলে ছিল। পড়াশোনার প্রতি তার দারুণ আগ্রহ ছিল। সব ওস্তাদরাই ছেলেটিকে ভালোবাসতেন। আমি আজিজের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি।

আগের সংবাদআবরার হত্যাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলছে বুয়েট প্রশাসন
পরবর্তি সংবাদউইঘুর নারীদের বন্ধ্যা বানাচ্ছে চীন, করছে যৌন নির্যাতন