কুমিল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

ফাতেহ ডেস্ক

কুমিল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। সদর উপজেলার সাতরা এলাকায় ভোরে এই গোলাগুলি হয়। নিহত শহিদুল ইসলাম ওরফে কুটু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শহিদুলের বাড়িতে অস্ত্র উদ্ধারের অভিযানে যায় কোতোয়ালী মডেল থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ও তার সহযোগীরা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে শহিদুল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দের দাবি পুলিশের।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহত সাইফুলের বিরুদ্ধে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০-১২টি মামলা রয়েছে।

আগের সংবাদমধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর কথা অস্বীকার করলো ট্রাম্প
পরবর্তি সংবাদসৌদিতে গাছে বেঁধে নারী গৃহকর্মীকে পাশবিক নির্যাতন