কুমিল্লা ইয়াবাসহ ডিবি পুলিশ আটক

গাজী আশরাফ আজহার : কুমিল্লার চান্দিনা উপজেলায় ইয়াবাসহ নাছির উদ্দিন (৩৮) নামে একজন ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও কাউসার (২৮) নামে তার এক সহযোগীকে আটক করেছে ।

মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনার কাঠেরপুল এলাকা থেকে তাদের আটক করে চান্দিনা থানা পুলিশ ৷ এসময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নাছির উদ্দিন কুমিল্লা চান্দিনার দোতলা গ্রামের নূরু মিয়ার ছেলে। সে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক পদে রাঙ্গামাটি জেলায় চাকরি করছেন। আর তার সহযোগী কাউসার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানা পুলিশের একটি সূত্র জানায়, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল করে দুই জন চান্দিনার দিকে আসছিল। এসময় পুলিশ অভিযান চালাচ্ছিল ৷ দুজন দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয় ৷ এবং তাদের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আগের সংবাদকুরআনের আয়াত মুছে ফেলতে ফ্রান্সে খোলা চিটি
পরবর্তি সংবাদকাতার থেকে এলএনজির প্রথম চালান গ্রহণ