কুমিল্লা ও ঝিনাইদহে গোলাগুলিতে নিহত ২

ফাতেহ ডেস্ক

কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। সীমান্তের পাচথুবিতে ভোরে এই গোলাগুলি হয়।

কুমিল্লা কোটবাড়ি-১০ বিজিবির অধিনায়ক মহিউদ্দিন জানান, গোলাবাড়ি সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে- এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি ছুঁড়লে বিজিবিও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ আল পায়েল। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে বাধা পলিথিনে দুই হাজার ইয়াবা পাওয়া গেছে।

এদিকে, ঝিনাইদহের কোটচাঁদপুরে দুইদল মাদক কারবারীর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। ভোরে উপজেলার কাগমারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাবলুর নামে থানায় মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ১৫ টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

আগের সংবাদ৪ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা