কুরআনের সমাজ কায়েম করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে-মুফতী ফয়জুল্লাহ

চান্দিনা প্রতিনিধি: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, কালেমার দাবী এবং শিক্ষা হচ্ছে জীবনের সবক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করা। এই শিক্ষা এবং দাবী আমরা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন করতে পারব ততদিন পর্যন্ত ইজ্জত এবং সম্মানের জীবন জীবন আমরা অর্জন করতে পারব না। তিনি বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মীকে এখলাছ, ত্যাগ ও কুরবানীর মানসিকতা, ভ্রাতৃত্ববোধ, মানবতার কল্যাণ ও সুনির্দিষ্টভাবে কুরআনের সমাজ কায়েম করার জন্য সংকল্পবদ্ধ হতে হবে এবং একাজে অত্যন্ত কৌশলী, বিচক্ষণ, সাহসী পদক্ষেপে এগিয়ে যেতে হবে। জ্ঞান অর্জন, উস্তাদের খেদমত ও শিক্ষাপ্রতিষ্ঠানের আইন-কানূনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিটি নেতাকর্মীকে যোগাযোগ সৃষ্টির ক্ষেত্রে দৃষ্টান্ত কায়েম করতে হবে।

আজ শনিবার বিকাল ৩টায় কুমিল্লার চান্দিনা উপজেলার দেবাড়িয়ায় জমির আলী ভূঁইয়া কমপ্লেক্সে উপজেলা ইসলামী ছাত্র খেলাফতের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপজেলা আহবায়ক মু. এনামুল হাসান (ফরহাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মু. খোরশেদ আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট চান্দিনা উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী মাহমুদুল হাসান কাসেমী, আলহাজ্ব একেএম ঈসমাঈল বিন সৈয়দ, মাওলানা আব্দুল ওহাব, মাওলানা সিদিকুর রহমান খাঁন, মাওলানা শরীফ মাহমুদ, মাওলানা জয়নাল আদেবীন, ছাত্রনেতা আরিফ বিল্লাহ আল হুমাইদী, আমিনুল ইসলামসহ স্থানীয় ইসলামী ঐক্যজোট ও ছাত্র খেলাফত নেতৃবৃন্দ।
কাউন্সিলে উপস্থিত নেতাকর্মীরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী দেয়ার দাবী জানালে মুফতী ফয়জুল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ঐক্যজোট নির্বাচনমুখী দল। আগামী নির্বাচনে ৩০০ আসনেই আমরা মিনার প্রতীকে অংশ গ্রহণ করবো। চান্দিনাতেও ইসলামী ঐক্যজোট প্রার্থী দিবে ইনশাআল্লাহ। তবে এই আসনে প্রার্থীসংখ্যা একাধিক হওয়ায় এখনই এককভাবে করো নাম ঘোষনা করা সম্ভব হচ্ছে না। শীঘ্রই কেন্দ্র থেকে যাঁচাই-বাছাই করে একজন প্রার্থীর নাম ঘোষনা করা হবে।

আগের সংবাদমাহাথির মোহাম্মদ ও আগামীদিনের মালয়েশিয়া
পরবর্তি সংবাদদেওবন্দ ফেরত ছাত্রদের মুক্তিতে এগিয়ে আসুন