কুরআনের ২৬টি আয়াত বাদ দেয়ার রিট: বিকেলে হেফাজতের বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

কুরআন মাজিদ থেকে ২৬টি আয়াত বাদ দেয়ার ষড়যন্ত্র, অমিত শাহের ইসলাম বিদ্বেষী বক্তব্য ও নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা।

আজ সোমবার আসরের পর হাটহাজারী ডাক বাংলো চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সর্বস্তরের তাওহীদি জনতাকে আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

উল্লেখ্য, কুরআনের ২৬ টি আয়াত বাদ দেয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে রিট দায়ের করেছেন উত্তর প্রদেশের সেন্ট্রাল শিয়া বোর্ডের সাবেক সভাপতি সৈয়দ ওয়াসিম রিজভি। পবিত্র কুরআনে আয়াতগুলো পরবর্তী যুগে যুক্ত করা হয়েছে এবং তাতে বিদ্বেষ, সহিংসতা ও সন্ত্রাসবাদের কথা আছে বলে মামলায় দাবি করেন তিনি। এছাড়াও তিনি ইসলামের প্রথম তিনজন খলিফাকে নিয়ে অনেক বিষোদ্গার করা হয়।

 

আগের সংবাদইসলামী বিশ্ববিদ্যালয়ের সকলে পাচ্ছে করোনার টিকা
পরবর্তি সংবাদ২৯শে মার্চ পবিত্র শবেবরাত