‘কুরআন অবমাননার মতো দুঃসাহসের উৎস কী?’

ফাতেহ ডেস্ক:

কুমিল্লার কোতোয়ালি থানার উত্তর পাড়ার নানুয়া দীঘির পাড়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগন্ত্র আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

আজ গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, বিরানব্বই ভাগ মুসলিম অধ্যূষিত সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এতো বড় দুঃসাহস এর উৎস কী?

নেতৃদ্বয় দেশের শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করারএই গভীর চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সতর্ক ও সচেতন থাকারও আহবান জানান।

নেতৃদ্বয় সরকারের প্রতি এই ন্যাক্কারজনক ও ধৃষ্টতামূলক কর্মকান্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় এর কড়া মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নেতৃবৃন্দ জনগণকে শান্ত থেকে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে ধৈর্য ধারণ করারও আহবান জানান।

আগের সংবাদকুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইসলামী আন্দোলন
পরবর্তি সংবাদকুরআন অবমাননা: দোষীদের খুঁজতে ২৪ ঘণ্টা সময় দিল হেফাজত