কুরআন অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড : ৫০ শতাংশ মুসলিম অধ্যুষিত নাইজেরিয়ায় নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক :

কুরআন অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড রেখে নতুন আইন পাশ করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ জামফারা। দেশটিতে মুসলিম জনসংখ্যার হার ৫০ শতাংশ।

দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, ৫০ শতাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির উত্তরাঞ্চলীয় জামফারা প্রদেশ সম্প্রতি কুরআন অবমাননার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেছে। আইনে বলা হয়েছে, যারা পবিত্র কুরআনুল কারিম অবমাননা করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হবে।

জামফারা রাজ্যের গভর্নর বালু মুহাম্মদ মেটাওয়াল বলেন, কুরআনুল কারিম মুসলিম উম্মাহর পবিত্র ধর্মগ্রন্থ। কুরআনের মর্যাদা রক্ষায় শীঘ্রই কুরআন অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিল কার্যকর করা হবে।

আগের সংবাদদাওরার পরীক্ষায় বিগত তিন বছরে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের বৃত্তি প্রদান করছে হাইআতুল উলয়া
পরবর্তি সংবাদদুই পর্বে ১০ জানুয়ারি থেকে শুরু বিশ্ব ইজতেমা, আসছেন না মাওলানা সাদ