কুষ্টিয়ায় আজ শেষ হচ্ছে মাকতাবাতুল আযহারের ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা

কুষ্টিয়ায় আজ শেষ হচ্ছে মাকতাবাতুল আযহারের ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা

ফাতেহ ডেস্ক :

মাকতাবাতুল আযহার-এর উদ্যোগে আয়োজিত কুষ্টিয়া শহরের অদূরে মোমতাজুল উলুম মাদরাসা সংলগ্ন মাঠে তিনদিন ব্যাপী ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলার আজ শেষ হচ্ছে। মেলার শেষ দিনে পাঠকদের উপচে পড়া ভিড় লেগেছে আজ। গত দুদিনও পাঠক-ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ইসলামিক জোন কুষ্টিয়ার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে এই মেলা। এতে বিশেষ ছাড়মূল্যে নির্ভরযোগ্য ধর্মীয় ও ইসলামি বই-পুস্তক পাওয়া যাচ্ছে ।

কুষ্টিয়ার এ পর্বের কিতাব মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ধর্মীয় প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আশরাফ, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্সসহ উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান।

বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠের মাঝে এখনো ধর্মীয় বই-পুস্তক ব্যাপকভাবে পরিচিত না হয়ে উঠলেও এ ধরনের মেলা ভালো মানের ধর্মীয় বইয়ের পরিচিতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে বলে মনে করছেন বোদ্ধা মহল।

আগের সংবাদবিক্ষুব্ধ বাগদাদে বোমা বিস্ফোরণ, নিহত ২
পরবর্তি সংবাদসৌদির উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে ‘জাতিগত সংস্কৃতি উৎসব’-এ বাংলাদেশি ছাত্রদের অংশগ্রহণ