
ফাতেহ ডেস্ক:
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৩ জুন) বেলা ১১টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম ও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুলিশ এক হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত দম্পতির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে। শিশুটির বয়স ৪ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
