কুয়ালালামপুর সামিটে নেই ইমরান খান, যা বললেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের চাপে পড়েই ইমরান খান কুয়ালালামপুর সামিটে যোগ দিচ্ছেন না খবরটি সত্য নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল পাকিস্থান, মালয়েশিয়া, তুরস্ক, কাতারের রাষ্ট্রীয় নেতাদের। উপস্থিত থাকতে না পেরে মাহাথিরের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন ইমরান। এ বিষয়ে মাহাথির বলেছেন, ‘এটা তার সিদ্ধান্ত। আমরা জোর করতে পারি না। হয়তো অন্য কোনো কারণে আসতে পারছে না। কিন্তু যে খবর বেরিয়েছে (সৌদির চাপ) সেটি সত্য নয়।’

মাহাথির আরও বলেন, তারা যদি না আসে তো জোর করতে পারি না। তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে। তার মানে হল যা আলোচনা হতে তাতে তাদের আগ্রহ আছে। যেসব বিষয়ে আলোচনা হবে তারা তা জানতে পারবেন। এখানে ধর্মের কোনো বিষয় নয়, বরং আমরা মুসলিম দেশগুলোর রাষ্ট্রীয় বিষয়ে নিয়ে আলোচনা করবো।

উল্লেখ্য, আজ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ অনুষ্ঠিত হবে। সম্মেলনের এজেন্ডা হিসেবে গুরুত্বসহকারে থাকছে উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায়বিচার ও স্বাধীনতা, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা এ সাতটি বিষয়।

আগের সংবাদরাজাকারের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপার নাম!
পরবর্তি সংবাদভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব প্রত্যাখান পাকিস্তান হিন্দু কাউন্সিলের