
ফাতেহ ডেস্ক
কোরবানির ঈদ আসছে। এই ঈদে সবচেয়ে বেশি প্রস্তুতি থাকে পশুর হাট থেকে পশু কেনার। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে এবার দুই সিটি করপোরেশনের ২৩টি পশুর হাট বসতে যাচ্ছে। উত্তরে নয়টি এবং দক্ষিণে ১৪টি। আগামী ৫ ও ৬ আগস্ট প্রস্তুতির সব ধরনের কাজ শেষ হলে ৭ আগস্ট থেকে হাটে পশু ওঠাতে পারবেন ব্যবসায়ীরা।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৮ বা ৭ তারিখে চাইলে ব্যবসায়ীরা হাটে পশু নিয়ে আসতে পারেন। হাট যেনো কোনোভাবেই সড়কে চলে না আসে বা ব্যবসায়ীরা যেনো হাটের বাইরে সড়কে পশু নিয়ে বসতে না পারেন, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।
এক নজরে দুই সিটির ২৩টি হাট:
উত্তর সিটি করপোরেশনের নয় হাট: উত্তরা ১৫ নম্বর সেক্টরের এক নম্বর ব্রিজের পশ্চিম অংশে ও দুই নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশের ফাঁকা জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনসের খালি জায়গা, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ এর (ইস্টার্ন হাউসিং) খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) পশুর হাট, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশের সেতু প্রপার্টি ও সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, বাড্ডার ইস্টার্ন হাউসিং (আফতাবনগর) ব্লক-ই, আফতাবনগর সেকশন-৩ এর খালি জায়গা, কাওলা-শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা।
দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ হাট: উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ঝিগাতলা-হাজারীবাগ মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠসহ আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, শনির আখড়া ও দনিয়া মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ারটেক মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, আফতাবনগর ইস্টার্ন হাউসিং মেরাদিয়া মৌজার সেকশন-১ ও ২, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেটের পশুর হাট ও পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন পশুর হাট।
