ক্যামেরায় কাবা চত্বরে নামাজের ছবি, হাতে আন্তর্জাতিক পুরস্কার

ক্যামেরায় কাবা চত্বরে নামাজের ছবি, হাতে আন্তর্জাতিক পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক আলোকচিত্র সংগঠন ‘সিয়ানা’ কাবা শরিফের নামাজের একটি ছবিকে ‘উত্তম চরিত্র’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছবির মর্যাদা দিয়েছে। ফলে আন্তর্জাতিক পুরস্কার পেলেন এই ছবির কারিগর সৌদি আরবের আলোকচিত্র শিল্পী আম্মার আল আমির।

ইতালিতে অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী সিয়ানা। এতে শ্রেষ্ঠ আলোকচিত্র শিল্পী হিসেবে মনোনীত হয় আম্মার আল আমির-এর তোলা কাবা শরিফের নামাজের এ চিত্রকর্ম।

কাবা শরিফে নামাজের দৃশ্যের এ ছবিতে দেখা যায়, ‘সাদাশুভ্র ইহরামের পোশাক পরিহিত অত্যন্ত বিনয়াবনত হয়ে ইসলামের প্রধান ইবাদত নামাজ পালনে দাঁড়িয়ে আছে হজ ও ওমরাহ পালনকারীরা।

আলোকচিত্র শিল্পী আম্মার আল আমির এ ছবিকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেয়ার বিষয়টি মুসলিমদের গর্ব বলে মনে করেন। তিনি বলেন, ‘ক্যামেরা এবং পেশাদার আলোকচিত্র আমার কাছে খুবই পছন্দের। আমার এই ছবি কা’বা শরীফ কতৃপক্ষ অনন্য নিদর্শন হিসেবে প্রদর্শনের চেষ্টা করছে।’

উল্লেখ্য যে, ‘সিয়ানা বিশ্বের অন্যতম বৃহৎ আলোকচিত্র প্রতিযোগিতার ইভেন্ট। সারা বিশ্বের হাজার হাজার ছবি আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় উপস্থাপন করা হয়। তা থেকে শ্রেষ্ঠ ছবি নির্বাচন করা হয।

আগের সংবাদআজ থেকেই দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর
পরবর্তি সংবাদনেতানিয়াহুর পতন হলে ফিলিস্তিনিদের লাভ কিংবা ক্ষতি হবে?