
ফাতেহ ডেস্ক:
সিলেটে কয়েক মিনিটের ব্যবধানে দু’দফা ভূমিকম্প হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইবার কেঁপে উঠে সিলেট নগরী। ভূমিকম্পের পর আতঙ্কিত নগরবাসী বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল এখনো জানা যায়নি।
এর আগে গত ৩০ মে সিলেটে চার দফা ভূমিকম্প অনুভূত হয়।
