খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আথুইমং মারমা

ফাতেহ ডেস্ক :

ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী গ্রামের ৩২ বছরের যুবক আথুইমং মারমা। ইসলাম গ্রহণ করে আথুইমং মারমা নতুন হিসেবে বেছে নেন মুহাম্মদ জয়নাল আবেদিন।

রাষ্ট্রীয় হলফানামার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পূর্ব নাম : আথুইমং মারমা। রাষ্ট্রীয় হলফনামায় তিনি তিনি এ ঘোষণা করেন-

‘আমি, আথুইমং মারমা, বর্তমান নাম- মুহম্মদ জয়নাল আবেদীন, পিতা- মৃত মংমলে মারমা, মাতা- আবাই মারমা, সাকিন বাবুর টিলা, দক্ষিণ পাড়া, ২০৮ নং মানিকছড়ি, ৪নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ, ডাকঘর- মানিকছড়ি- ৪৪০, থানা- মানিকছড়ি, জেলা- খাগড়াছড়ি, জন্ম তারিখ- ০৭/০৪/১৯৮৭ইং।

পেশা-কুমি, ধর্ম – ইসলাম (পূর্ব ধর্ম বৌদ্ধ), জাতীয়তা- বাংলাদেশী, জাতীয় পরিচয় পত্র নম্বর- ৪৬১৬৭৮০৫২৮৭৮১, অত্র হলফনামা পূর্বক শপথ করিয়া এই মর্মে ঘোষণা করিতেছি যে, আমি আমার জীবনের বর্তমান-ভবিষ্যৎসহ সার্বিক ভালমন্দ বুঝার মত সক্ষম। ছোটকাল হইতে আমি পবিত্র ইসলাম ধর্মের যাবতীয় বিধি বিধান ও আচার আচরণকে অত্যন্ত ভালবাসতাম।

আমি পবিত্র ইসলাম ধর্মের বিভিন্ন মাহফিল শুনেছি এবং ধর্মীয় বই পুস্তুক অধ্যয়ন করেছি। যার ফলে আমার নিকট পবিত্র ইসলাম ধর্মই আল্লাহর নিকট একমাত্র মনোনীত মেনে এ সত্য ধর্ম হিসেবে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।’Convert-1

ইসলাম গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ছোট থেকেই মুসলমানদের মাঝে বেড়ে উঠেছি। তাদের সঙ্গে চলাফেরা করেছি এবং বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও দ্বীনি সংগঠনগুলোর ওয়াজ মাহফিলে গিয়েছি, বসেছি ও কুরআন ও সুন্নাহর পবিত্র বাণী শুনেছি। মুসলমানদের সংস্পর্শ ও ইসলামের পবিত্র বাণীর কারণেই ইসলামের প্রতি আমার ভালোবাসা আবেগ ও আগ্রহ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় আমি ইসলামের কালেমা পাঠ করে মুসলমান হয়েছি। শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে পেরে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।’

ইসলামের আদর্শে জীবন পরিচালনায় সবার দোয়া কামনা করছেন নবমুসলিম মুহাম্মদ জয়নাল আবেদীন। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। আমিন।

 

আগের সংবাদইসলাম-বিদ্বেষের মাঝেও নরওয়েতে গড়ে প্রতিদিন মুসলমান হচ্ছেন ৮ জন অমুসলিম
পরবর্তি সংবাদশেখ হাসিনার সরকার ওলামা-মাশায়েখ বান্ধব : ধর্ম প্রতিমন্ত্রী