
ফাতেহ ডেস্ক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম খাদ্যে ভেজালের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেছেন, ‘এমন একটি রাজনৈতিক দল আছে যারা মানুষ পুড়িয়ে রাজনীতি করে, তাদের দ্বারাই সম্ভব খাদ্যে ভেজালের ব্যবসা করা।’
তিনি বলেন, ‘১৪ দলের পক্ষ থেকে আমরা দাবি করছি, শুধু অর্থদণ্ড যথেষ্ট নয় এই ভেজালকারীদের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। এরা কোনভাবে ক্ষমা পেতে পারে না।’
সোমবার জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে তরিকত ফেডারেশনের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক এই মন্ত্রী।
কৃষকদের ধানের ন্যয্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘মাননীয় অর্থমন্ত্রী কৃষকের ন্যয্য মূল্য নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। এর জন্য ১৪ দলের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
