
ফাতেহ ডেস্ক : খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ও নির্বাচন ফলপ্রসূ হবে না বলে সংশয় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একদিকে সংলাপের আহ্বান, অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সাজার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল দাবি করেন, ভিত্তিহিন মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে।
এতে রাজনৈতিক সংলাপের আন্তরিকতা প্রমাণ করে না বলেও দাবি করেন তিনি। নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।
এ সময়, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংলাপ, আন্দোলন আর নির্বাচনের প্রস্ততি একই সঙ্গে চলবে। সাত দফা দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি।
সাত দফা না মানলে দেশে অরাজকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
