খালেদার বিরুদ্ধে করা আপিল শুনানি ৩ জুলাই

ফাতেহ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল প্রাধ্যক্ষকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম। অভিযুক্ত মো. মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার দুপুরে নগরীর মতিহার থানায় তিনি এই ডায়েরি করেন।

বিষয়টি নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার থানায় মেহেদী হাসানের বিরুদ্ধে ড. মো. জাহাঙ্গীর আলম সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ডায়েরির নম্বর ‘জিডি-১১৪৫’।

জিডিতে উল্লেখ করা হয়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে শাহ্ মখদুম হলের প্রাধ্যক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করে আসছেন। অতি সম্প্রতি তিনি প্রাধ্যক্ষকে এক কোপে গলা কেটে নেয়া, দায়িত্বরত ব্লক সুপারকে অফিসিয়াল কর্তব্য পালনকালে পেটানো এবং প্রয়োজনে গলা কেটে নেয়ার হুমকি প্রদানসহ অশ্লীল ভাষা ব্যবহার করে চলেছেন।

হলে অবৈধভাবে বসবাসকারী ও অ-ছাত্র এই ব্যক্তির আপত্তিকর আচরণ, মিথ্যাচারের কারণে বিগত সময়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও সম্প্রতি আরো বেশি অনিয়ম, মিথ্যাচার, হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টিসহ অফিস কার্যক্রমে বাধা প্রদান করছেন, যা বিশ্ববিদ্যালয়, বর্তমান সরকারের ভাবমূর্তি ও অগ্রচিন্তার পরিপন্থি এবং নৈরাজ্য ও জঙ্গিবাদ সহায়ক।

এতে হলের তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা এবং হলের আবাসিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণের নিরাপত্তার বিষয়টি আমলে এনে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার আবেদন করেন প্রাধ্যক্ষ ড. জাহাঙ্গীর।

আগের সংবাদরাবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে প্রাধ্যক্ষের জিডি
পরবর্তি সংবাদমুসলিম দেশের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল