খালেদার মুক্তির শর্তে সংসদে যেতে চায় বিএনপি

ফাতেহ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির শর্তে জাতীয় সংসদে যোগ দিতে চায় বিএনপির নির্বাচিত ছয় সংসদ সদস্য। দলের নির্বাচিত নেতারা বলছেন, সংসদে যাওয়ার জন্য তারা খালেদা জিয়ার সম্মতির অপেক্ষায় আছেন। এদিকে খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র নেতারা।

দলীয় সিদ্ধান্ত মেনে এখনো শপথ নেননি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির ছয় সদস্য। ৩০ এপ্রিলের মধ্যে শপথ না নিলে শূন্য ঘোষিত হতে পারে তাদের আসন। এদিকে খালেদা জিয়ার মুক্তির বিনিময়ে সংসদে যেতে পারে বিএনপি, এমন আলোচনাও শোনা যাচ্ছে।

নির্বাচিত নেতারা বলছেন, শপথ নেওয়ার বিষয়ে এলাকার জনগণের চাপ রয়েছে, তারা এখন খালেদা জিয়ার জামিনের অপেক্ষায় আছেন।

খালেদা জিয়া প্যারোলে মুক্ত হতে অনাগ্রহী জানিয়ে দলের সিনিয়র নেতারা বলছেন, সবকটি মামলায় জামিন পাওয়ার অধিকার তার রয়েছে।

জামিন পেয়ে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য গেলেও কয়েকমাস পরই ফিরে আসবেন বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।

আগের সংবাদআসামি শরিফ আটক, মনি ৫ দিনের রিমান্ডে, ফেনীতে মানববন্ধন
পরবর্তি সংবাদসংযুক্ত আরব আমিরাত নতুন করে আবারও হাত মেলালো ইসরাইলের সঙ্গে