খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও ‘কঠোর কর্মসূচি’র ঘোষণা বিএনপির

খালেদা জিয়া। ফাইল ছবি।

ফাতেহ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ‘বেগবান’ করতে সহসাই ‘কঠোর কর্মসূচি’ গ্রহণ করছে বিএনপি, জানিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামক একটি সংগঠন আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে নাটকীয়ত ‘র প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটা জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই কর্মসূচি গ্রহণ করা হবে। গতকাল বরিশালের মহাসমাবেশে সারা দেশবাসী লক্ষাধিক লোকের সমাগম দেখেছে। আগামীকাল চট্টগ্রামে হবে, ২৫ তারিখ খুলনায় হবে এখানেও লক্ষাধিক লোকের সমাগম সমাগম ঘটবে। আশা করব সরকার তার আগেই বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। সেটি না করলে সারা দেশে যে তীব্র আন্দোলন হবে সেই আন্দোলনে অবশ্যই তাদের গদি নাড়িয়ে দেয়া হবে।

আগের সংবাদকংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী আটক
পরবর্তি সংবাদইস্টার সানডেতে বোমা হামলার জন্য আন্তর্জাতিক মাদক চক্রকে দায়ী করলেন শ্রীলংকার প্রেসিডেন্ট