‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়’

ফাতেহ ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তার ছোট বোন সেলিনা ইসলাম। সেলিনা জানান, বেগম খালেদা জিয়া এখন কারো সহযোগিতা ছাড়া বিছানা থেকে উঠতে পারছেন না।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। শুক্রবার বিকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান বোন সেলিনা ইসলামসহ পাঁচ স্বজন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে সেলিনা ইসলাম সাংবাদিকদের জানান, তার বোন এখন শারীরিকভাবে আরও দুর্বর হয়ে পড়েছেন। একা উঠে বসতে পারছেন না এবং হাঁটাচলা করতে পারছেন না।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সেলিনা ইসলাম, তার স্বামী রফিকুল ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য শুক্রবার বিকাল পাঁচটার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

আগের সংবাদডিসেম্বর থেকে মার্চের মধ্যে আত্মপ্রকাশ করবে সাবেক শিবির-সভাপতি মঞ্জুর নতুন দল
পরবর্তি সংবাদপৃথিবীর প্রথম ক্যাসিনো স্থাপিত হয়েছিল ভারত উপমহাদেশেই