খালোদা জিয়াকে আটকে রাখা হয়নি: তথ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যদি কাউকে রাজনৈতিক কারণে আটক করা হয়, তখন সেটিকে আটকে রাখা বলে। খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তি ভোগ করছেন। তাকে আটকে রাখা হয়নি। বিএনপি জনগণকে ভুল বোঝাচ্ছে।

তিনি বলেন, বেগম জিয়া দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত আসামি। তার জামিন দেয়া না দেয়া সম্পূর্ণ আদালতের বিষয়। এখানে সরকারের কোনো হাত নেই।

বিএনপি এটিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন দাবি করে এ আওয়ামী লীগ নেতা বলেন, দলটির নেতাদের বক্তব্য শুনলে মনে হয় তারা জনগণের দল নয়। তাদের কাজই হচ্ছে খালেদা জিয়া আর তারেক রহমানকে কেন্দ্র করে।

তিনি বলেন, বিএনপি দাবি করে তারা নাকি জনগণের জন্য আন্দোলন করে। অথচ তাদের সকল কার্যক্রম খালেদা জিয়ার জামিন, তার স্বাস্থ্য ও মাঝেমধ্যে তারেক জিয়াকে কেন্দ্র করেই। দলটির সাম্প্রতিক কথাবার্তা, আন্দোলন, মানববন্ধন সবকিছুতেই এগুলো।

-এ

আগের সংবাদবিটিআরসিকে অবশেষে ১ হাজার কোটি টাকা পরিশোধ করল গ্রামীণফোন
পরবর্তি সংবাদমক্কা নিয়ে র‍্যাপ গান, শিল্পীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা