খিলগাঁওয়ে ২ শিশুর মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকার এক বাসা থেকে ২ শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা গতরাতে শিশু দুটিকে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন জান্নাত (১২) ও আলভী (৭)। সম্পর্কে তারা দুই বোন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, খবর পেয়ে দক্ষিণ গোড়ানের ৩৮৯ নম্বর বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাদের মা আরিফুন্নেসা পপিকে দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গলা কাটা অবস্থায় শিশু দুটিকে বিছানায় পাওয়া যায়।

ঘরে চুরি কিংবা ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

-এ

আগের সংবাদজুমার নামাজের পর মুসল্লিদের কাছে দোয়া চাইলেন চট্টগ্রামের দুই মেয়রপ্রার্থী
পরবর্তি সংবাদকরোনাভাইরাস: ইতালিতে ২৪ ঘণ্টায় ৪৯ জনের মৃত্যু