খুবির শিক্ষাসমাপণী অনুষ্ঠানে রং উৎসবের নামে হোলি খেলা

ফাতেহ ডেস্ক:

২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাসমাপণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে ঘিরে তিনদিন জমজমাট ছিলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আলোচনা সভা, স্লাইড শো, কনসার্ট, র‍্যালি, নাচসহ আরো বিভিন্ন আয়োজনে উদযাপিত হয়েছে সমাপনী অনুষ্ঠান।

কিন্তু সব ছাপিয়ে দৃষ্টিকটু হয়ে উঠেছে রং উৎসব। হিন্দুদের হোলি খেলার মতোই ছাত্র-ছাত্রী সবাই একসঙ্গে খোলা ক্যাম্পাসে রং উৎসবে মেতেছে। গায়ে রং মাখিয়ে উদ্দাম নৃত্যে বিভোর ছিল সবাই। ছাত্র-ছাত্রী একসঙ্গে গায়ে গা লাগিয়ে নেচেছে। এমনকি অনেক ছাত্রের গায়ে থ্রি কোয়ার্টার প্যান্ট ছাড়া ছিল না সামান্য গেঞ্জিটুকুও। খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, সমাপণী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেকের বেশী ছিলো ছাত্রী।

প্রশ্ন উঠছে—বিশ্ববিদ্যালয়ের সমাপণী অনুষ্ঠানে রং উৎসবের নামে এমন বেলেল্লাপনা কিসের ইঙ্গিত করছে? এই উৎসব কি আসলে হোলি খেলারই আরেক রূপ নাকি নাম ভিন্ন হলেই বদলে যায় আচার-উৎসব?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসমাপণী অনুষ্ঠানের এই বেলেল্লাপনার জোর প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। ভবিষ্যতে এমন অসুস্থ সংস্কৃতির চর্চা কোনো শিক্ষাঙ্গনে যাতে না হতে পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তাঁরা।

আগের সংবাদ‘জয় হিন্দ’ স্লোগান দেয়া রাবি উপাচার্যের বহিষ্কার চাইলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
পরবর্তি সংবাদরাজধানীর দারুল আরক্বাম মাদরাসায় আরবি ভাষা শিক্ষার উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত