খুলনার বিশিষ্ট হাফেজ মানসূর আহমাদের ইন্তেকাল, জানাজা বাদ আসর

ইবরাহীম জামিল:

খুলনা শামছুল উলুম খাদেমুল ইসলাম পল্লীমঙ্গল মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মানসূর আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে রেখে যান।

জানা যায়, ২ সেপ্টেম্বর ব্রেনস্টোক করায় তাকে খুলনার ময়লাপোতার ডক্টরস পয়েন্টে নেয়া হয়। সেখান থেকে সোনাডাঙ্গার আড়াইশো বেড নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস, কিডনি ও ক্যানসার রোগে ভুগছিলেন।

আজ আসরের পর মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন খুলনার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা রফিকুর রহমান দা. বা.।

উস্তাজুল হুফ্ফাজ হাফেজ মনসূর আহমাদ খুলনা অঞ্চলের হাজারো আলেমে দ্বীনের উস্তাদ। শামছুল হক ফরীদপুরী রহ. এর দোয়া ও ফিকিরে প্রতিষ্ঠিত খুলনা পল্লীমঙ্গল মাদরাসায় তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে মুহতামিমের দায়িত্ব পালন করেছেন।
সারা দেশে তার হাজারও ভক্ত-অনুরক্ত ও ছাত্রবৃন্দ দ্বীনের খেদমত করে চলেছে।

আগের সংবাদবসনিয়ার ঐতিহাসিক মসজিদ পুননির্মাণে তুরস্ক
পরবর্তি সংবাদআন্দরকিল্লায় এক বিকেল: সিয়ানের আউটলেট উদ্বোধন