খুলনায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

ফাতেহ ডেস্ক

খুলনা মহানগরীর সোনাডাঙায় গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে চার জনকে আটক করেছে পুলিশ।

সোনাডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কিশোরী ধর্ষণের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

ধর্ষণের শিকার কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।

আগের সংবাদমাদক কারবারিদের মোকাবেলা করতে মৃত্যুদণ্ড প্রথা চালু করলো শ্রীলঙ্কা
পরবর্তি সংবাদরাজধানীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা