গতকাল থেকে নিখোঁজ তরুণ দাঈ আব্দুস সবুর খান

গতকাল থেকে নিখোঁজ তরুণ ইসলামি দাঈ আব্দুস সবুর খান

ফাতেহ ডেস্ক :

বুধবার (৩০ অক্টোবর) থেকে নিখোঁজ তরুণ দাঈ, ইসলামিক অনলাইন এক্টিভিস্ট আব্দুস সবুর খান (সুমন)। গতকাল দুপুরে পুরানা পল্টন থেকে হঠাৎ তিনি নিখোঁজ হন। তার ল্যাপটপ খোলাই ছিল। বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত খোঁজ নেয়া হচ্ছে।

জানা যায়, আব্দুস সবুর খান (সুমন) Ask Sumon একজন সুপরিচিত ইসলামিক অনলাইন এক্টিভিস্ট। জেনারেল শিক্ষিত। কিন্তু তার কলম হক ও হক্কানিয়্যতের পক্ষে চলমান ছিল একজন আলেমের মতই।

দাওয়াত ও তাবলীগে নিয়মিত সময় দেওয়া, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা, বন্যাকবলিত মানুষ ও গরিব অসহায়দেরকে সহায়তা করা, উলামায়ে কেরামের কাছে যাতায়াত করা, সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর সভা-সেমিনার করা এবং এসব বিষয়ে আলেমদের ভিডিও সংগ্রহ করে উম্মাহ’র সামনে তুলে ধরাই ছিল সুমনের মূল কাজ।

আগের সংবাদ৪ দিনের দাওয়াতি সফরে আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদমিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউয়ের প্রতি আহ্বান বাংলাদেশের