গভীর রাতে ঘরে ঢুকে শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

ফাতেহ ডেস্ক

বুধবার গভীর রাতে কক্সবাজারের উখিয়া উপজেলায় দুই শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার পূর্ব রতনাপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্বরত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬০), তার ছেলের বউ মিলা বড়ুয়া (২৪), নাতি সনি বড়ুয়া (৬) ও রবিন বড়ুয়া (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, ছেলে রুখেন বড়ুয়া কুয়েত প্রবাসী। তাই বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। ছেলের বউ আর নাতি-নাতনি নিয়ে বাড়িতে থাকতেন সখী বড়ুয়া। গভীর রাতে পূর্ব রতনাপালং এলাকায় ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নিহতদের মরদেহ দেখে পুলিশে খবর দেন। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখননই বলা যাচ্ছে না।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আগের সংবাদরাজশাহীতে ইসকন সদস্যের ধর্ষণের শিকার রাবি-ছাত্রী
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের হত্যা করে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে চীনা সরকার