‘গাজায় পদদলিত হচ্ছে মানবাধিকার, অথচ বিশ্ব নীরব’

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবাধিকার পদদলিত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অথচ আন্তর্জাতিক বিশ্ব নিরব রয়েছে বলে এর নিন্দা জানিয়েছেন তুর্কি ফার্স্ট লেডি আমিনা এরদোগান।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা বলেন তিনি।

আমিনা বলেন, “৭৫ বছর আগে স্বাক্ষরিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণার বার্ষিকী এমন সময় পালন করা হচ্ছে, ঠিক যখন গাজায় মানবাধিকার পদদলিত হচ্ছে।”

তিনি আরো বলেন, “কাফনে মোড়ানো গাজার নিষ্পাপ শিশুদের ছবি দেখে আমরা কেঁপে উঠছি। গত ২ মাস ধরে নির্লজ্জভাবে বিশ্ব মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে দখলদার ইসরাইল।”

সূত্র: ডেইলি সাবাহ

আগের সংবাদনির্বাচনে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী
পরবর্তি সংবাদগাজ্জায় যুদ্ধ বিরতির আহ্বানে জাতিসংঘে প্রস্তাব পাস