
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় রবিবার ফের বোমা হামলা চালিয়েছে ইজরাইল। ইজরাইলি আর্মি হেলিকপ্টার থেকে রাফাহতে বোমা হামলা এবং পূর্বাঞ্চলের কিছু জায়গায় ট্যাংক বোমা নিক্ষেপ করেছে। খবর আনাদোলু এজেন্সি।
জানা যায়, ইজরাইলের জঙ্গিবিমান থেকে রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হয়। এ ছাড়া গাজা ও বাইত লাহয়াতেও কামান হামলা চালায় ইজরাইলি বাহিনী।
তবে এতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এক বিবৃতিতে ইজরাইল জানিয়েছে, রাতে গাজা থেকে রকেট হামলার জেরে হামাসের অবস্থান লক্ষ করে বোমা হামলা চালানো হয়েছে। এর আগে ইজরাইলের সেনারা এক টুইট বার্তায় জানায়, শনিবার ইসরায়েলের ভূমিতে গাজা থেকে দুইটি রকেট হামলা চালানো হয়েছে।
