গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত ৩২, যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক উদ্যোগ

গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহত ৩২, যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই হামলায় দু’জন শীর্ষ পর্যায়ের কমান্ডারও নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড।

এর একদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতা ও তার স্ত্রীর নিহত হন।

জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বিবৃতিতে আরও জানানো হয়, ইসরাইলের বিমান হামলায় খালিদ মাবাজ নামে ৩৮ বছর বয়সী আরও একজন কমান্ডার শহীদ হয়েছেন। ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইসরাইলের বিরুদ্ধে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ার সময় মাভাজের উপর হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের দুদিনের হামলায় শিশুসহ ৩২ জন আহত হয়েছেন।

এদিকে ইসরাইল এবং গাজার মধ্যকার সংঘর্ষের পেক্ষাপটে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতির জন্য মিসর প্রচেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি, আরব লীগ এবং জর্দান ইসরাইলি হামলার নিন্দা করেছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরাইলি হামলার সমালোচনা করেছে। সংগঠনটি ফিলিস্তিনিদের যেকোনো সংগ্রামের প্রতি নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেছে।

আগের সংবাদরোহিঙ্গা সমস্যা সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদনাটোরে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হলো কোরআন শরীফ