গাজায় ইসরায়েলি হামলায় এক যুবক শহীদ

ফাতেহ ডেস্ক

ফিলিস্তিনের গাজার পূর্বাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের হামলায় ফিলিস্তিনের এক যুবক শহীদ হয়েছেন।

আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের ২০ বছরের যুবক জেহাদ সায়াদ শনিবার ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় শহীদ হয়েছেন।

ইসরাইলি সেনাদের হামলায় প্রথমে এই যুবক গুরুত্বর আহত হন। আহত অবস্থায় জেহাদ সায়াদকে হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তিনি হাসপাতালে শাহাদাত বরণ করেন।

ফিলিস্তিনের সংবাদমাধ্যম ঘোষণা করেছে ফিলিস্তিনের এই যুবকের মাথায় আঘাত করা হয়েছে। এছাড়াও শুক্রবার বিকালে ফিলিস্তিনি সেনাদের হামলায় গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া এবং আল-বোরাইজ এলাকার ১০ জন আহত হয়েছেন।

আগের সংবাদঅবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করছেন মোকাব্বির খান
পরবর্তি সংবাদফায়ার সার্ভিসের সক্ষমতা জানতে চেয়েছে আদালত