গাজ্জায় ১৬ হাজার ৪৮০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল

টানা দশ মাসেরও বেশি সময় ধরে গাজ্জা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই বর্বর অভিযানে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। আর নিহতদের মাধ্যে শিশুর সংখ্যাই ১৬ হাজার ৪০০ জনের বেশি।

সোমবার (১৯ আগস্ট) গাজ্জার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানায়।

গাজ্জার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল থাওয়াবতেহ বলেছেন, গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনির কঠোর অবরোধের মধ্যে অপুষ্টি ও পানিশূন্যতায় ৩৫ ফিলিস্তিনি শিশু মারা গেছে।

তিনি সতর্ক করে বলেন, গাজ্জায় খাদ্য সরবরাহে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে খাদ্যের অভাব এবং অপুষ্টির মধ্যে অন্তত ৩৫০০ শিশু মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হয়েছে।

থাওয়াবতেহ বলেন, গত বছরের ৭ অক্টোবর থেকে ১৭ হাজারেরও বেশি শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে বা তাদের মধ্যে অন্তত একজনকে হারিয়েছে। এছাড়া গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক এবং জাতিসংঘের সংস্থাগুলো গাজ্জায় ইসরায়েলের ধ্বংসাত্মক আক্রমণের কারণে ফিলিস্তিনি শিশুদের ওপর নেতিবাচক মানসিক প্রভাব সম্পর্কে সতর্ক করে চলেছে।

সূত্র: আনাদোলু

আগের সংবাদআ’লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া রিটের শুনানি বৃহস্পতিবার
পরবর্তি সংবাদএইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ