
একবার ভেবে দেখুন তো, আপনি গাড়ি চালাচ্ছেন। হঠাৎ একটি পিকআপ আপনাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিল। সাথে সাথে আপনার নাম্বার প্লেট আপনার পক্ষ থেকে থানায় কেস করল এবং হাসপাতালে খবর দিল। আপনি প্রানেও, বাচলেন, জরিমানাও পেলেন। কি চমৎকার!
এমনি এক প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল নাম্বার প্লেট দুবাইয়ে আগামী মাস থেকে পরিক্ষামূলক ভাবে চালু হচ্ছে।
কি থাকছে এই ডিজিটাল নাম্বার প্লেটে?
এই প্লেটে থাকছে gps, ট্রান্সমিটার ও ডিজিটাল ডিসপ্লে।
ডিজিটাল প্লেটের সুবিধা কি?
দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃক্ষের প্রধান সুলতান আব্দুল্লাহ আল মারজুকির মতে এই ডিজিটাল প্লেট দুবাইয়ের ড্রাইভারদের জীবন সহজ করে দেবে।পুলিশ ও হাসপাতালে যোগাযোগ করা ছাড়াও এই প্লেট অন্য ড্রাইভারদের সাথে রিয়াল -টাইম যোগাযোগ স্থাপনে সক্ষম। যদি রাস্তায় কোন পরিস্থিতি তৈরি হয়, তাহলে আশেপাশের ড্রাইভাররা সাথে সাথে খবর পেয়ে যাবেন। এছড়াও গাড়ি চুরি হলে এই প্লেট এক বিশেষ সংকেত প্রদর্শন করবে।
কি পরিক্ষা করা হচ্ছে?
সুলতান আব্দুল্লাহর মতে দুবাইয়ের বৈরী মরু আবহাওয়ায় কোন ধরনের যান্ত্রিক ত্রুটি হয় কি না, এটিই পরিক্ষার মূল লক্ষ।
এই ডিজিটাল প্লেটের দাম কেমন হবে তা পরিক্ষা শেষে জানা যাবে।
তবে এই প্রযুক্তির মাধ্যমে কর্তৃপক্ষ ড্রাইভারদের ট্র্যাক করতে পারবে।এটি গোপনীয়তা ও ব্যাক্তি সাধিনতায় হস্তক্ষেপ বলে অনেকে আশংকা করেন।
সুত্র: BBC NEWS
