গাড়ি হামলায় আহত দখলদার ইজরাইলের ১৫ সৈন্য

গাড়ি হামলায় দখলদার ইসরাইলী ১৫ সৈন্য আহত

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের আল-কদুস (জেরুসালেম) শহরে ফিলিস্তিনি এক প্রতিবাদী তরুণের দুই দফা গাড়ি চাপায় অবৈধ ও দখলদার রাষ্ট্র ইজরাইলের ১৫ সেনা আহত হয়েছে। ৬ ফেব্রুয়ারী ‍বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর জেরুসালেম পোস্টের।

খবরে বলা হয়, সৈন্যরা বায়তুল আকসা থেকে ফেরার সময় হামলার শিকার হয়। হামলায় ১৫ জন আহত হয়।একজনের অবস্থা আশংকাজনক। গাড়িচাপা দিয়ে ওই ফিলিস্তিনি তরুণ নিরাপদে সরে পড়তে সক্ষম হয়।

ইজরাইলি পুলিশের বৈদেশিক মুখপাত্র জানান, হামলায় ব্যবহৃত গাড়ি বেথলেহেমের নিকট পাওয়া গেছে।হামলাকারীকে আটকের চেষ্টা এবং ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য শান্তিপরিকল্পনা সেঞ্চুরি ডিল ঘোষণার পর থেকে অধিকৃত পশ্চিমতীরসহ ফিলিস্তিন জুড়ে উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে জেনিনে ইজরাইলি সৈন্যদের গুলিতে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক নিহত হয়। যুবক নিহতের ঘটনায় ফাতাহ হরতালের ডাক দিয়েছে।

আগের সংবাদকরোনাভাইরাস: হুবেই প্রদেশে বুধবার আরও ৭০ জনের মৃত্যু
পরবর্তি সংবাদকরোনাভাইরাসে মৃতদের দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে, দেখার সুযোগ নেই স্বজনদেরও