
সৌদি আরবে খ্রিস্টান নাগরিকদের জন্য কয়েকটি গির্জা বানিয়ে দিতে ভ্যাটিক্যানের সঙ্গে একটি চুক্তি সই করেছে সৌদি সরকার। মিশরের সংবাদ মাধ্যমের বরাতে আল-জাজিরা এ খবর দিয়েছে।
মিশরের অনলাইন সংবাদপত্র ‘ইজিপ্ট ইন্ডিপেন্ডেন্ট’ বুধবার বলেছে, গত মাসে ফরাসি কার্ডিনাল ও ভ্যাটিক্যানের আন্ত-ধর্মীয় কাউন্সিলের শীর্ষ পর্যায়ের বিশপ জ্যঁ-লুই তুরাঁ সৌদি সফরে গেলে এ চুক্তি সই হয়। তবে আল-জাজিরা বলছে, স্বতন্ত্রভাবে চুক্তির খবর নিশ্চিত হওয়া যায় নি।
ভ্যাটিক্যান নিউজের সঙ্গে এক সাক্ষাৎকার বিশপ জ্যঁ-লুই তুরাঁ খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে একটি ঘোষণাপত্র সই হয়েছে যার ফলে আরো আলোচনার পথ খুলে গেছে তবে সৌদি আরবে গির্জা তৈরির কথা উল্লেখ করেন নি তিনি।
এরআগে সৌদি সফরের সময় বিশপ জ্যঁ-লুই তুরাঁ রাজা সালমান বিন আবদুল আজিজ এবং অন্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ভ্যাটিক্যান রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তার সফরের সময় সৌদি আরবে খ্রিস্টান জনগোষ্ঠীর জন্য গির্জার কথা তিনি বার বার উল্লেখ করেছেন যাতে খ্রিস্টান ও অমুসলিমরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে পরিগণিত না হয়। সৌদি আরবে বর্তমানে ইসলাম ছাড়া অন্য ধর্মের চর্চা নিষিদ্ধ।
এর মাধ্যমে রিয়াদের লক্ষ্য হলো, সন্ত্রাস ও চরমপন্থা নির্মূলে এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকল ধর্ম ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এছাড়া রাবেতা আলেমে ইসলামীর মহাসচিব শায়েখ মুহাম্মাদ বিন আবদুল কারীম আল ইসা এবং ভ্যাটিকানের সর্বধর্মীয় সংলাপের প্রধান ও ক্যাথলিক গির্জার কার্ডিনাল জন লুইস উভয় পক্ষের মাঝে যৌথ স্বার্থ বাস্তবায়নে স্বাক্ষর করে।
চুক্তিতে বলা হয়, ভবিষ্যত সমাজ বিনির্মাণে একটি কমিটি করা হবে, যাতে উভয় পক্ষের দুজন করে প্রতিনিধি থাকবে এবং প্রতি দুই বছর অন্তর রোম ও রাবেতুল আলামিল ইসলামির নির্বাচিত শহরে একবার করে মিটিং হওয়ার আশা প্রকাশ করা হয়।
কার্ডিনাল জন লুইস রাবেতুল আলামিল ইসলামির মহাসচিব শায়েখ মুহাম্মাদ ইসার সাথে সাক্ষাতে নাস্তিকসহ যে কোনো নাগরিকের সমমর্যাদা নিশ্চিত করার ওপর জোর দেন।
ভ্যাটিকান কর্তৃক প্রকাশিত এক পত্রিকা জানায়, কার্ডিনাল এক যৌথ প্রার্থনা কেন্দ্র নির্মাণের আহবান জানিয়েছে।এই সফরের পর জন লুইস ভ্যাটিকানের পত্রিকার সাথে দেয়া সাক্ষাতকারে বর্তমান এ সম্পর্ককে ‘কাছাকাছির সূচনা’ বলে অবহিত করেন। তিনি আরো বলেন, সৌদি আরব যে দেশের নতুন চেহারা দেয়ার জন্য প্রস্তুত, এটা তার ইঙ্গিত বহন করে।
