‘গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে’

ফাতেহ ডেস্ক

গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি হলো বিএনপির কার্যালয়। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।

স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে শনিবার ধানমন্ডিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি হলো বিএনপির কার্যালয়। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।’

এই অভিযোগের পাশাপাশি তা মোকাবেলা করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দেশের হয়ে বিদেশে বসে যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে দেশের অপশক্তির হাত আছে কি না- তা খতিয়ে দেখা উচিত।’

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আজ তাদের নেত্রীর জন্য হা-হুতাশ করছে। তাদের নেত্রীর শারীরিক অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে বেশি অপপ্রচার করছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির ‘অপপ্রচারের’ কারণে এখন এখন দেশের মানুষ তাদের বিশ্বাস করছে না বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সরকার সফলভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

আগের সংবাদবেফাকের মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত, আলোচনা হয়েছে সিলেবাসের আধুনিকীকরণ নিয়ে
পরবর্তি সংবাদযৌথ ডায়লগে অংশগ্রহণে সম্মত মিয়ানমারের প্রতিনিধিদল ও রোহিঙ্গারা