
ফাতেহ ডেস্ক:
কোনো গুজবে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন দাতব্য প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি হামজা ইসলাম।
বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেয়ার পর তরুণ এই উদ্যোগী আলেম এ আহ্বান জানান।
তিনি বলেন, সবাইকে অনুরোধ করব- আপনারা কোনো গুজবে কান দেবেন না। একবার ট্রাই করে দেখুন। ইনশাআল্লাহ করোনার টিকা আমাদের জন্য উপকারী হবে বলেই আমরা আল্লাহর কাছে দোয়া করছি।
এদিন বাংলাদেশে প্রথম আলেম হিসেবে করোনার টিকা নিয়েছেন মুফতি হামজা ইসলাম।
বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উদ্বোধনের পরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি।
