‘গুজব যারা ছড়ায়, তাদের ধরিয়ে দিন’

ফাতেহ ডেস্ক

যারা গুজব ছড়ায় তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার (৩০ জুলাই) আওয়ামী লীগের বিশেষ জরুরি সভায় লন্ডন সফরে থাকা প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান।

এ সময় যারা দেশে গুজব ছড়াচ্ছে, মিথ্যা রটাচ্ছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

টেলিকনফারেন্সে প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।

প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি দলীয় কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এছাড়া, দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না -সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের সংবাদআশকোনা হজক্যাম্পে এজেন্সির প্রতারণার শিকার ২০ হজযাত্রী, অনিশ্চিত যাত্রা
পরবর্তি সংবাদইয়াকুব মেমন : ভারতীয় বিচারব্যবস্থায় সাম্প্রদায়িকতার তিলক