গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

ফাতেহ ডেস্ক

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ শহরের মোহম্মদপাড়া এলাকার রাজু সিকদার ও তানভির চৌধুরী রকি, অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নিহত ৩ যুবক মোটরসাইকেলে করে রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী একটি ট্রেনের নিচে তারা কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আগের সংবাদচীনে ১৩ হাজার মুসলিমকে সন্ত্রাসী বলে গ্রেফতার
পরবর্তি সংবাদরাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ