গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

ফাতেহ ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ যাত্রী।

১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাছিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িতে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হয় এবং ২০ জন আহত হন। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আগের সংবাদশাহ মখদুম মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১০
পরবর্তি সংবাদঅক্সফোর্ডের টিকায় উত্তর কোরিয়ার হ্যাকারদের হানা