গ্যাসের দাম বাড়াতে আজ থেকে গণশুনানি শুরু

ফাতেহ ডেস্ক

গ্যাসের দাম বাড়াতে আজ থেকে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। কারওয়ান বাজারের টিসিবি অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টা থেকে এই শুনানি চলছে।

শুরুতে গ্যাসের দামের ওপর একটি প্রস্তাবনা উপস্থাপন করে পেট্রোবাংলা। পরে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি-জিটিসিএল প্রস্তাবিত সঞ্চালন লাইনের চার্জের ওপর শুনানি শুরু হয়। বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে এক বার্নারের গ্যাসের চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা, দুই বার্নারের চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করার প্রস্তাব করে।

এছাড়া মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব দেয়া হয়। গ্যাসের দাম বাড়ানোর এ গণশুনানি চলবে ১৪ মার্চ পর্যন্ত।

আগের সংবাদআলেম-উলামাকে নিয়ে মেননের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জবাব দিলেন সাংসদ ফিরোজ
পরবর্তি সংবাদশিশুকে ধরে নিয়ে ভুট্টাক্ষেতে ধর্ষণ করলো বৃদ্ধ