চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার চার তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ওসি মো. জহির হোসেন।

তিনি বলেন, ‘মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলি এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, আহত ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসন্তানসহ ৯ জন আহত হন। তাঁদের মধ্যে মিজানুর রহমানের শরীরের ৩৬ শতাংশের বেশি পুড়ে গেছে। অন্যরা শঙ্কামুক্ত রয়েছেন। চমেক হাসপাতালের বার্ন ইউনিটে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগের সংবাদকরোনার পর এ পর্যন্ত ওমরাহ পালন করলেন পাঁচ লাখ মুসলিম
পরবর্তি সংবাদভিয়েনার ২ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে